০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরায় বিকাশের ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা ডিস্ট্রিবিউটর ফারুক

সাতক্ষীরা জেলার ১ হাজার এজেন্টের ৪ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে বিকাশ এর সাতক্ষীরা জেলা ডিস্ট্রিবিউটর ফারুক হোসেন, এ ঘটনার পর এজেন্টদের যেন মাথায় হাত উঠেছে। তারা দোকানপাট বন্ধ করে এদিক ও দিক দৌড়াদৌড়ি করছেন। সোমবার সকাল থেকে জেলার এজেন্টরা তার খোঁজ পাচেছন না। তাদের সব ফোন নম্বর বন্ধ। তার জেলা অফিসে তালা, বাড়িতেও ঝুলছে তালা। এজেন্টদের বিক্ষোভের মুখে সাতক্ষীরা সদর থানা পুলিশ বিকাশ অফিসের ম্যানেজার সহ ৩ জনকে আটক করেছে। সোমবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবে বিকাশ এজেন্টরা অভিযোগ করে বলেন, অনেকদিন ধরে আমরা আমাদের চাহিদা মতো টাকা পাই না।

তারা বলেন, আমাদের জমা থেকে ৩ লাখ টাকা চাইলে দেওয়া হয় ১ লাখ। এভাবে কিছুদিন যাবৎ তাদের ব্যবসা বাধার মুখে পড়তে থাকে। তারা আরো জানান, এ নিয়ে তাদের সাথে প্রায়ই ঝগড়া বিবাদ ঘটত। এদিকে এ ঘটনার রেশ কাটতে না কাটতে সোমবার সকালে জেলা ডিস্ট্রিবিউটর ফারুক হোসেন জেলার সব এজেন্টদের বলেন, যার যার টাকা লাগবে সব আমার নম্বরে দ্রুত সেন্ট করেন। অনেকেই তার কথামতো চাহিদা অনুপাতে টাকা সেন্ড করেছেন। তবে কিছুক্ষণ পরেই তাদের সমস্ত নম্বর বন্ধ থাকায় এজেন্টরা বিষয়টি বুঝতে পেরেছে যে, বিকাশের জেলা ডিস্ট্রিবিউটর সহ অন্যান্য কর্মকর্তারা প্রতারণা করেছে। এখবর ছড়িয়ে পড়লে বিকাশ এজেন্টরা জেলা ডিস্ট্রিবিউটর অফিস ঘেরাও করে। খবর পেয়ে সাতক্ষীরা সদরথানার এসআই বিকাশ ডিস্ট্রিবিউট অফিসে গিয়ে ৩ জনকে খুঁজে পান এবং এদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন, ইব্রাহীম, বিশ্বজিৎ ও মাছুম বিল্লাহ।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা চালু সহ পাবনার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শিমুল বিশ্বাস

সাতক্ষীরায় বিকাশের ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা ডিস্ট্রিবিউটর ফারুক

প্রকাশিত : ০৭:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯