০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বর-কনেসহ ৯ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ ৯ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি সদরের কান্দাপাড়া থেকে গুচ্ছগ্রামে যাচ্ছিল।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা চালু সহ পাবনার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শিমুল বিশ্বাস

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বর-কনেসহ ৯ জনের মৃত্যু

প্রকাশিত : ০৮:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯