বান্দরবানের লামায় বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত ১৭শ পরিবারের মাঝে সরকারী ত্রাণের চাউল বিতরণ করেছে লামা পৌরসভা। প্রতি পরিবারের মাঝে ১৫ কেজি হারে মোট ১ হাজার ৭শ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ চাল বিতরণ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল। এ সময় লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রাণী দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মাঝে ও বুধবার অন্যসব ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















