০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

মির্জাপুর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। ১৪ জুলাই রাষ্ট্রপ্রতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে মির্জাপুর পৌরসভাকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে।

রাষ্ট্রপ্রতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে স্থানীয় সরকার বিভাগের ৩১-০৫-২০১১ তারিখের ৮১১নং পরিপত্র অনুযায়ী টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌরসভাকে ‘খ’ শ্রেণি পৌরসভা থেকে ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত করা হল। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসক টাঙ্গাইলসহ বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি দেয়া হয়েছে।

পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন বলেন, মির্জাপুর পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রী, টাঙ্গাইল-০৭ আসনের এম.পি মো. একাব্বর হোসেনসহ মির্জাপুর পৌরবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

আজ বিশ্ব ক্যানসার দিবস

মির্জাপুর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত

প্রকাশিত : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯