০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

তালায় ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়েরও মৃত্যু, এলাকায় শোক

ছোট ভাইয়ের লাশ দেখে সহ্য করতে না পেরে বড় ভাইও হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৮ ঘন্টার ব্যবধানে মৃত্যু বরণ করেছেন। হৃদয়গ্রাহী ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা এলাকায়। মঙ্গলবার যোহরবাদ দু’ভাইয়ের এক সাথে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, প্রথম ঘটনায় উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল হকের পিতা শের আলী মোড়ল ১৫ জুলাই সোমবার রাত ১.১৭ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এদিকে রাতেই ছোট ভাই শের আলীর মৃত্যুর খবরে মারাতœকভাবে ভেঙ্গে পড়েন মাত্র দু’বছরের বড় ভাই আব্দুল কাদের মোড়ল (৮৭)। সকালে লাশের পাশে শোকে মূহ্যমান কাদের আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজি উন)।

মরহুম শের আলী মোড়ল মৃত্যুকালে স্ত্রীসহ চার পুত্র, দু’কন্য এবং বড় ভাই কাদের মোড়ল স্ত্রীসহ ৪ পুত্র ১ কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম দু’ভাইয়ের জানাজা মঙ্গলবার যোহর নামাজ বাদ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। এদিকে দু’ভাইয়ের এক সাথে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা চালু সহ পাবনার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শিমুল বিশ্বাস

তালায় ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়েরও মৃত্যু, এলাকায় শোক

প্রকাশিত : ০৫:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯