০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় নিরাপত্তা হেফাজতে থাকা ভারতীয় জেলেদের অবশেষে নিজ দেশে ফেরত

কলাপাড়ার পায়রা বন্দরের কোস্ট গার্ডের ঘাটিতে নিরাপদ হেফাজতে থাকা ৩২ টি ট্রলারসহ ৫১৯ জন ভারতীয় জেলে অবশেষে দেশের উদ্দেশ্যে পারি জমিয়েছে। মঙ্গলবার ভোররাতে কোস্টগার্ডের দুটি জাহাজ ভারতীয় সীমানার উদ্যেশ্যে এসব ট্রলার ও জেলেদের নিয়ে কলাপাড়ার পায়রা বন্দরের কোস্ট গার্ডের ঘাট ত্যাগ করেছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে: শাকিল জানান, গত ৭জুলাই ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করা জেলেদের বাংলাদেশ কোস্টগার্ড নিরাপদ হেফাজতে নেয়ার ৯ দিন পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ভারতীয় সীমানায় পৌছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। তিনি আরো জানান, দুটি জাহাজের প্রহারায় ভারতীয় সীমানার প্রবেশমুখে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে তারা যাত্রা করেছেন।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

হরমুজে রাশিয়ার জন্য টোল মওকুফের সিদ্ধান্ত ইরানের

কলাপাড়ায় নিরাপত্তা হেফাজতে থাকা ভারতীয় জেলেদের অবশেষে নিজ দেশে ফেরত

প্রকাশিত : ০৫:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯