ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার (১৬ জুলাই/১৯) অবস্থান কর্মসূচি পালন করেছে সদ্য সাবেক কমিটির উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম জিল্লুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা। পৌর শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিফলক বিজয় একাত্তুর প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে।
অপরদিকে অনুরূপ দাবিতে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ওয়াসিকুল ইসলাম রবিনের নেতৃত্বে সরকারি কলেজ ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম জিল্লুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ রিগান, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা, সহনাটী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস আলামিন পিন্টু, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মুনসুর, সহসভাপতি নাজমুল ইসলাম রুমান, গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদ, প্রচার সম্পাদক আসিকুর রহমান, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, বিপ্লব খান, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এ দিকে গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে কমিটি বাতিলের সভাপতি ছাত্র সমাবেশে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ওয়াসিকুল ইসলাম রবিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মজিবুর রহমান সুমন, এস এম পাভেল রহমান, মিজানুর রহমান মনির, শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তরা অভিযোগ করে বলেন গঠনতন্ত্র অমান্য করে বয়ষোর্ধ্ব, বিবাহিত, ইউনিয়নের বাসিন্দাকে পৌর কমিটিতে অর্ন্তভুক্তি ও হত্যা মামলার আসামি দিয়ে ছাত্রলীগের উপজেলা ও পৌর শাখার দুটি কমিটি গঠন করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে কমিটি বাতিলের দাবি জানিয়েছি। অচিরেই কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচি দেয়ারও হুশিয়ারী দেন।
উপজেলা ছাত্রলীগের নতুন সভাপতি আল মুক্তাদির বলেন, নতুন কমিটি ঘোষণার পর দলের ৯০ ভাগ নেতা-কর্মী আমাদের সাধুবাদ ও অভিনন্দন জানিয়েছেন। অথচ সাবেক কমিটির একটি পক্ষ ভিত্তিহীন অভিযোগ তুলে কমিটি নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, গত ৯ জুলাই গৌরীপুর উপজেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি পদে আল মুক্তাদির ও সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ সুলতান জনি, পৌরশাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি পদে আল হোসাইন ও সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেন মনোনীত করে কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















