০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মুরাদনগরের বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের নগদ অর্থ বিতরণ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনের লক্ষে দুর্নীতি দমন কমিশন কর্তৃক আনুষ্ঠানিক ভাবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মহাতাব উদ্দীন।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার কোহিনূর বেগমের সভাপতিত্বে কামারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি মফিজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বেসরকারি মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাওলানা তাজুল ইসলাম, মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়াসহ বিভিন্ন স্কুল ও মাদরাসার প্রধান এবং তাদের প্রতিনিধিবৃন্দ।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

কঠোর নজরদারিতে নওগাঁয় এসএসসি পরীক্ষা, অনুপস্থিত শতাধিক, বহিষ্কার ১

মুরাদনগরের বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত : ০২:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯