০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ময়মনসিংহে পানিতে ডুবে নিহত ৩

ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ফুলপুরে পানিতে ডুবে তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, শুভ (১০), আল আমিন (১২) ও আব্দুল মালেক (১৪)।

নিহত শুভ উপজেলার সন্তোষপুর কাশুপাড়া নিবাসী আব্দুল মজিদের ছেলে। আল আমিন একই এলাকার বাসিন্দা। তারা উভয়েই উপজেলার কাস্টগড়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

ফুলবাড়িয়া উপজেলার কাস্টগড়া এলাকায় মঙ্গলবার (১৬এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, ওই দুই ছাত্র মঙ্গলবার বাদ আছর মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ মাদরাসায় তাদের অনুপস্থিত দেখে খোঁজ করা হয়।

পরে এক পর্যায়ে মাদরাসা সংলগ্ন পুকুরে সন্ধার পর শুভর মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে শুভকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। পরে রাত ৯ টার দিকে আল আমিনকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, দুই জনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনমনি শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অপরদিকে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন,ধারনা করা হচ্ছে নদীর পানিতে ডুবে আব্দুল মালেক (১৪) নামে একজনের মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে পানিতে ডুবে নিহত ৩

প্রকাশিত : ০৩:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯