০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ার শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি এই স্লোগান সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৮ জুলাই) বৃহস্পাতিবার সকাল ১১টায় শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল খালেক এর পরিচালনায় উপজেলা চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়ার আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ-জামাল সিরাজী, বাংলাদেশ আওয়ামীলীগের শেরপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন অর-রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আমির হামজা, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ রায়হান, উপজেলা আওয়ামীলীগে সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওবাইদুল হক, শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল হক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিদিন শতকরা ৬০শতাংশ আমিষের চাহিদা পুরণ করে মাছ। এছাড়া মাছ চাষে বিশ্বের মধ্যে বাংলাদেশ ৩য় স্থানে। এই মাছ চাষের মাধ্যমে অনেকে জীবিকা নির্বাহ করেন। তাই চাষিদের আর্থ-সামাজিক উন্নয়নে সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পনা নিয়ে নানামুখি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

বগুড়ার শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

প্রকাশিত : ০২:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯