‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই স্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে টাঙ্গাইলে র্যালি, মাছের পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এসএম আউয়াল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমিরণ কুমার সাহা।শেষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় সদর উপজেলার সাত শতাধিক জেলে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















