ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরের পানিতে ডুবে জান্নাত (৪) ও উজ্জল (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই) সকালে উপজেলার পূর্ব-চন্ডিমন্ডপ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত, পুর্ব-চন্ডমন্ডপ গ্রামের সাজ্জাত হোসেনের মেয়ে। উজ্জল একই এলাকার নাজিম উদ্দিন নাজিরের ছেলে।
স্থানীয় ইউপি মেম্বার মকবুল হোসেন ও দুই শিশুর পরিবারের লোকজন জানান, শুক্রবার সকালে ওই দুই শিশুকে খেলতে দিয়ে বাবা-মায়েরা কাজে ব্যস্ত ছিল।
পরে তাদের খুঁজে না পেয়ে সবাই উদ্বেগ হয়ে পড়েন। সকাল পৌনে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই শিশুর লাশ ভাসতে থাকতে দেখে উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















