দিনাজপুরের বীরগঞ্জে সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় ২০১৮-২০১৯ইং অর্থবছরে নতুন তালিকাভুক্ত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়। ১৮ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিার ও সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াছিন আলী সহ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















