০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন থেকে পড়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে সোনতলা সেতুর (করতোয়া) নদীর দক্ষিণ পাড়ে যুবকটির লাশ ভেসে ওঠে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উপজেলার দুর্গানগর ইউপি সদস্য এরশাদ হোসেন জানান,শুক্রবার সকালে মরদেহটি (করতোয়া) নদীর মাঝখানে ভেসে উঠে নদীর দক্ষিণপাড়ে যায়। তার পরনে কালো রঙের টিশার্ট ও জিন্স প্যান্ট ছিল।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী জানান,মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। তবে পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

উল্লেখ্য,গত বুধবার (১৭ ই জুলাই) সকাল পৌনে ৮ টার দিকে ঈশ্বরদী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ছাদে থাকা যুবকটি ঘাটিনা রেলসেতু রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পরে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে খোঁজাখুঁজি করেও তাকে খুজে পায়নি।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

সিরাজগঞ্জে ট্রেন থেকে পড়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৪:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯