০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

চকরিয়ায় জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন

কক্সবাজারের চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান চকরিয়া শাখার উদ্বোধন ও আলোচনা সভা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮জুলাই) সকাল ১০টায় সংগঠনটির চকরিয়া শাখার সভাপতি আলহাজ্ব মাস্টার এখলাছুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষনা ইনস্টিটিউটের অধ্যাপক এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান কেন্দ্রীয় মহাসচিব ড. এ.এস.এম আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান কেন্দ্রীয় সভাপতি ক্যাপ্টেন অব. এ.কে.এম শামসুল হক ও চট্টগ্রাম বিভাগীয় সমাসেবা অধিদপ্তরের পরিচালক শাহী নেওয়াজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, চকরিয়া উম্মাহাতুল মো’মেনীন দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল হোসাইন আনসারী প্রমুখ। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুল্লাহ মিয়া। এসময় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চকরিয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বিভিন্ন স্তরের প্রবীণ ব্যক্তিবর্গ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

চকরিয়ায় জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন

প্রকাশিত : ০১:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯