১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

হালুয়াঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যার পানিতে ডুবে জিহাদ হোসেন (৪) ও তানজিন আহমেদ (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত তানজিন আহমেদ উপজেলার আমতৈল ইউনিয়নের চকের কান্দা গ্রামের হযরত আলীর ছেলে। জিহাদ হোসেন আইয়ূব আলীর ছেলে। তারা সম্পর্কে আপন চাচাত ভাই।

শনিবার (২০ জুলাই) সকালে উপজেলার আমতৈল ইউনিয়নের চকের কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, সকাল সাড়ে ১১টার দিকে তানজিন আহমেদ ও জিহাদ হোসেন বাজারে চুল কাটাতে যায়।

চুল কেটে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে বন্যার পানিতে তানজিন পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে জিহাদও পানিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা টের পেলে অনেক খোঁজাখুজি করে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

হালুয়াঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৪:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯