০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঈশ্বরগঞ্জে বাকপ্রতিবন্ধি নারী ধর্ষণের শিকার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বাকপ্রতিবন্ধি নারী ধর্ষণের শিকার হয়েছে। এব্যাপারে ধর্ষণকারীর বিরূদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার জাটিয়া ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের মৃত আঃ রহমানের বাকপ্রতিবন্ধি মেয়ে বকুলা খাতুন (৪০) শুক্রবার দুপুর ২টার দিকে জাটিয়া থেকে নিজ বাড়ি ফেরার পথে মুনায়েমের ফিসারীর নির্জন পাড়ে একই গ্রামের দুলাল মিয়ার ছেলে সজীব মিয়া (২০) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতা বকুলা খাতুন বাড়ি ফিরে তার পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি ইশারা ইঙ্গিতে জানালে তার ভাই আঃ গফুর বকুলাকে নিয়ে সজীব মিয়ার বাড়ি যায়। বকুলা সজীবকে ধর্ষণকারী হিসেবে চিহ্নিত করলে সজীব দৌড়ে পালিয়ে যায়। এব্যাপারে ধর্ষিতার ভাই আঃ গফুর বাদী হয়ে শনিবার বিকেলে ধর্ষক সজীবকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঈশ্বরগঞ্জ থানার এস আই সজীব ঘোষ জানান, থানায় ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষণকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

ঈশ্বরগঞ্জে বাকপ্রতিবন্ধি নারী ধর্ষণের শিকার

প্রকাশিত : ০৫:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯