১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ভাংচুর

সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ঘর ভাংচুর করেছে দুর্বৃত্তরা। জানা যায় বুধবার বিকালে উপজেলার তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে এ ঘটনাটি ঘটে। কোহিত গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে দোকানদার আয়নাল হক দুপুরে বাসায় খেয়ে দোকানে এসে প্রতিদিনের ন্যায় দোকান খুলে বসে দোকানদারি করছিল। এমন সময় হঠাৎ করে একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে গোলাম হাফেজ গং অতর্কিত ভাবে তার পোষা দলবল নিয়ে দোকানের উপর হামলা করে আয়নালকে মারধর, দোকান ঘরের বেড়া ভাংচুর ও নগদ টাকা ছিনতাই করে।

আয়নালের বড় ভাই মকলেছুর রহমান বলেন গত ৩০বছর যাবত আমার বাবা ও আমার ছোট ভাই এখানে দোকানদারী করছে। গোলাম হাফেজ গং এই দোকান ঘর ওই জায়গা থেকে উচ্ছেদ করার উদ্দ্যেশ্যে অনেকবার হামলা করেছে।

এ ব্যাপারে স্থানীয় মেম্বর আশরাফুল ইসলাম বাচ্চুকে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ভাংচুর

প্রকাশিত : ০৫:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯