০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পটিয়ায় মধ্যরাতে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ

পটিয়ায় জিরি ইউনিয়নে মধ্যরাতে ঘর থেকে তুলে নিয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের খবর পাওয়া গেছে। জানা যায়, শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার জিরি ইউনিয়নে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে একই এলাকার মো. তৈয়বের ছেলে আরমান ও ইমরানের বিরুদ্ধে পটিয়া থানায় (মামলা নং ১৬/১৯) দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাত ২টায় মেয়েটির মা ঘর থেকে বের হয়ে বাথরুমে যাওয়ার সময় গিয়ে দেখে তাদের বড় মেয়ে তার নিজ রুমে নেই। বিষয়টি তিনি তার স্বামীকে জানালে তারা এলাকার লোকজনকে নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। এর একপর্যায়ে এলাকার লোকজন দেখতে পায় তাদের মেয়ে নুরুল আমিন নামে এক ব্যক্তির বসতঘরের ফাঁকা জায়গায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

এমন অবস্থায় তারা আশপাশের লোকজনের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, ধর্ষণের দায়ে দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

পটিয়ায় মধ্যরাতে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ

প্রকাশিত : ০৬:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯