০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গরুবাহী নৌকায় ডাকাতি, ব্যবসায়ী নিহত

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গরু বোঝাই নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের গুলিতে মোন্তাজ মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

আজ রোববার বিকেলে উপজেলার নিলক্ষা ও চরমধুয়া ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে। নিহত গরু ব্যবসায়ী মোন্তাজ মিয়া ওই উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সাদত আলীর ছেলে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ, অন্যান্য নৌকার মাঝি ও যাত্রীরা জানান, ব্রা‏হ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীঘর বাজার থেকে গরু বেচাকেনা শেষে গরু নিয়ে নৌকাযোগে রায়পুরায় ফিরছিলেন ৮/১০ জন গরু ব্যবসায়ী।

নৌকাটি রায়পুরার নিলক্ষা ও চরমধুয়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পৌঁছালে স্পিডবোটযোগে এক দল ডাকাত নৌকাটির গতিরোধ করে। নৌকায় থাকা কয়েকজন গরু ব্যবসায়ী সঙ্গে থাকা টাকা ও জীবন রক্ষা করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন। এসময় ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার গরু ব্যবসায়ী জুলহাস মিয়া (৫০), আব্দুর রউফ (৫৫), মানিক মিয়া (৪৮) ও আসাদ মিয়া (৪২) আহত হয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিবি/কেএইচ/

জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

গরুবাহী নৌকায় ডাকাতি, ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ০৮:০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯