০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নদীতে পড়া ট্যাক্সি ক্যাব এখনও নিখোঁজ

সাভারের আমিনবাজারের সালেহপুর সেতুর নীচে যাত্রীবাহী একটি ট্যাক্সি ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। কিন্তু রাতভর চেষ্টা চালিয়েও ক্যাবটি উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

২১ জুলাই (রোববার) রাত সাড়ে ৮টার দিকে ট্যাক্সি ক্যাবটি আমিনবাজারের সালেহপুর সেতুর পশ্চিম পাশ দিয়ে যাচ্ছিল। চালক দ্রুত গতিতে একটি বাসকে ওভারটেক করতে গেলে সেতুতে ওঠার আগেই ক্যাবটি নদীতে পড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

রাত একটার পর নদীতে নেমে বিভিন্ন স্থানে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনাস্থলের কাছে থাকা সিসি টিভি ক্যামেরা থেকে দুর্ঘটনার ভিডিও দেখে সম্ভাব্য স্থানে ক্যাবটির খোঁজে অভিযান চালানো হয়।

কিন্তু সারা রাতের উদ্ধার চেষ্টার পরও খোঁজ মেলেনি ট্যাক্সিটির। সেতুর আগে নিরাপত্তামূলক ছোট খুঁটিটি বেঁকে গেছে। এতে ট্যাক্সি ক্যাবটি নদীতে পড়ে ডুবে গেছে বলে ধারণা করছে পুলিশ।নদীতে পড়ে নিখোঁজ ট্যাক্সি ক্যাব

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এডি সালেহ উদ্দিন জানান, স্রোতের কারণে ডুবুরিরা ঠিক জায়গায় স্থির থাকতে পারছে না। তবুও চেষ্টা করা হয়েছে।

নিখোঁজ ট্যাক্সি চালক জিয়ার খোঁজে ঘটনাস্থলে আসেন তার সহকর্মীরা। বারবার সহকর্মীকে খুঁজে বের করার অনুরোধ জানাচ্ছেন তারা।

ট্যাক্সি ক্যাবে কোনো যাত্রী ছিলো কিনা তা জানা যায়নি। এখনো সেখান থেকে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

নদীতে পড়া ট্যাক্সি ক্যাব এখনও নিখোঁজ

প্রকাশিত : ১১:২৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯