১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

টাকার বিনিময়ে স্ত্রীকে গণধর্ষণে সহায়তা,স্বামী আটক

ময়মনসিংহের ধোবাউড়ায় শহিদ মিয়া (২৫) নামে এক স্বামী তার স্ত্রীকে টাকার বিনিময়ে পাঁচ বন্ধুর কাছে বিক্রি করেন। বিক্রি করার পর স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণ করে ওই পাঁচজন।

এ ঘটনায় রবিবার (২১ জুলাই) শহিদ মিয়াকে
ঢাকার গুলশান মডেল থাানার ঝিলের পাড়া এলাকা থেকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত শহিদ মিয়া উপজেলার দুধনই গ্রামের মৃত উসমান আলীর ছেলে।

রবিবার রাত ৯ টায় জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ধোবাউড়া থানার ওসি আলী আহমেদ মোল্লা জানান, শহিদ টাকার বিনিময়ে তার স্ত্রীকে একই এলাকার ৫ জন যুবকের কাছে তুলে দেয়।

পরে ৬ জুলাই ওই পাঁচজন গৃহবধুকে স্বামীর সহায়তায় গোপন স্থানে নিয়ে জোড়পুর্বক গণধর্ষণ করে।

ওসি আরও জানান, এ ঘটনায় ১১ জুলাই ভিক্টিমের মা বাদী হয়ে ধোবাউড়া থানায় শহিদসহ অজ্ঞাত নামা পাঁজনকে আসামী করে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ জানান, মামলার তদন্ত ডিবি পুলিশে স্থানান্তর করার পর শহিদ মিয়াকে ঢাকা গুলশান মডেল থানাধীন ঝিলের পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদ মিয়া তার স্ত্রীকে পাঁচজনের কাছে বিক্রির কথা স্বীকার করে বলেন ভিক্টিম তার বিবাহিত স্ত্রী।

পূর্ব পরিকল্পিতভাবে স্বামী শহিদ মিয়ার সহায়তায় ওই পাঁচজন তার স্ত্রীকে গনধর্ষণ করেন এবং এই ঘটনার সাথে শহিদ মিয়া জড়িত আছে বলেও স্বীকার করেছেন।

মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

টাকার বিনিময়ে স্ত্রীকে গণধর্ষণে সহায়তা,স্বামী আটক

প্রকাশিত : ০৫:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯