০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ঈশ্বরদীতে ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধী নারীকে গণপিটুনি

ঈশ্বরদীতে ছেলেধরা সন্দেহে মিনারা নামে এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার রাতে ছলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক মিনারার বাড়ি পাবনা সদর থানার ঘোষপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকনগর পূর্বপাড়া গ্রামের আল্লেক বেপারির বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে নারী। এ সময় ঘরে তার দেড় বছরের নাতি রাহি ঘুমিয়ে ছিল। তা দেখেই ছেলেধরা বলে চিৎকার করতে থাকেন পরিবারের সদস্যরা।

আশপাশের লোকজন এসে মিনারাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মিনারার কাছে থাকা পলিথিন ব্যাগ থেকে ওষুধ ও একটি টিনের চাকু জব্দ করে পুলিশ।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, আটক নারী ছেলেধরা কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। সারা দেশে এখন ছেলেধরা-আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে।

এলাকায় কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিতে বলা হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

ঈশ্বরদীতে ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধী নারীকে গণপিটুনি

প্রকাশিত : ১০:২৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯