০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ সাগরে নামছেন জেলেরা

বঙ্গোপসাগরে ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মঙ্গলবার (২৩ জুলাই)। তাই আজ মাছ শিকারে সাগরে নামছেন জেলেরা।

অনেক জেলে দল বেঁধে মাছ শিকারের জন্য একটানা ৭/৮ দিন সাগরে অবস্থান করবেন। এ জন্য পরিবারের সদস্যদের কাছে থেকে বিদায় নেয়ার আগে ঘাটের আশপাশের দোকানে চাল, ডালসহ মুদি মালামাল কেনার জন্য ভিড় জমিয়েছেন।

দীর্ঘ ৬৫ দিন পর জেলেরা সাগরে মাছ শিকারে যাবেন। এজন্য মঙ্গলবার সকাল থেকেই নিজেদের আড়ৎ নতুন করে সাজিয়ে নিচ্ছেন মালিকরা। ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। কোনো কোনো ঘাটে সোমবার বিকেল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা মাছ কেনার জন্য ভিড় জমিয়েছেন।

অন্যদিকে সাগরে মাছ শিকার করতে গিয়ে দুর্ঘটনা এড়তে ভোলা জেলা প্রশাসন থেকে নেয়া হয়েছে নানা পদক্ষেপ।

জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক জানান, সাগরে যেসব জেলে মাছ শিকার করতে যায় আমরা তাদের তালিকা তৈরি করছি। সাগরে যাওয়ার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জানিয়ে নিরাপত্তার জন্য তাদের ফাই জ্যাকেট ও বয়া নিয়ে যাওয়া নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. একেএম আজাহারুল ইসলাম জানান, সাগর সব সময় মাছে পূর্ণ থাকে। এখন জেলেরা সাগরে যেয়ে অনেক মাছ শিকার করতে পারবে।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সামুদ্রিক মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের ২০ মে থেকে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত সমুদ্রে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ সাগরে নামছেন জেলেরা

প্রকাশিত : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯