১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

শ্রীপুরে বিজনেস বাংলাদেশ’র উদ্যোগে মোটর সাইকেল র‌্যালি

চলো যাই যুদ্ধে,গুজব ঠেকাতে! এই স্লোগান কে সামনে রেখে নিরীহ, নিরাপরাধ মানুষকে গুজবের কারনে গণদোলাইয়ে মৃত্যুর প্রতিবাদে গনসচেতনা বৃদ্ধির জন্য
দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের আয়োজনে গাজীপুরের শ্রীপুরে মোটর সাইকেল র‌্যালি এবং স্কুলে স্কুলে গুজবের বিরুদ্ধে প্রচারনা করেছে ।

মঙ্গলবার সকাল ৯ টায় মাওনা উড়ার সেতু থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়সহ প্রধান প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ করে।
শ্রীপুর থানার পূর্বানুমতিতে এ প্রচারনা চালানো হয়। যা শ্রীপুরের পৌর মেয়রের সার্বিক সহযোগীতায় পরিচালিত হয়।
বাংলাদেশসহ শ্রীপুর উপজেলার সর্বত্র এখন ছেলে ধরা ও গলা কাটার আতঙ্ক বিরাজ করছে। প্রকৃতপক্ষে পদ্মা সেতুর জন্য ছেলে ধরা বা মাথার কাটার কোন সম্পৃক্তা নেই।
চারদিকে রটে যাওয়া গুজবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেলে ধরা বা গলা কাটার গুজব সম্পূর্ণ অসত্য ও ভিত্তীহীন বিষয়টি স্থানীয়দের মধ্যে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য সকলকে সচেতন করতে ছেলে ধরা বা গলা কাটার গুজব ঠেকাতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটর সাইকেল র‌্যালির আয়োজন করেন সাংবাদিকরা।

এসময় প্রচারনায় ছিলেন সাংবাদিক আ: খালেক,সিএনএন টিভি, প্রভাতি খবরের রুহল আমিন সুজন, আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার তানভীর ইউ আহমেদ , আমাদের অর্থনীতিরর আফজাল,বিজনেস বাংলাদেশের সদর প্রতিনিধি চঞ্চল,মেহেদি, বিবিসি টাইমসের ফাহাদ ও আহাদ। এসময় পুরো প্রচারনায় বিভিন্ন স্কুলের সব শিক্ষক অভিবাবকসহ সকল শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন এবং সার্বিকভাবে সহযোগীতা করেন।

এ বিষয়ে শ্রীপুর পৌরসভার মেয়র বলেন ছেলে ধরা বা গলা কাটার গুজব বন্ধে আমরা বিভিন্ন রকম কার্যক্রম শুরু করেছি। তাই আমি আহবান করবো কেউ কোন রকম গুজবে কান দিবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের জান মালের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আর আমরাও সর্তক অবস্থানে আছি এবং পাশে থাকবো।
এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদের অভিবাবকরা বলেন,আমরা আপনাদের গুজব বিরুধী প্রচারনা কে স্বাগত জানাই, পাশাপাশি সকলেই গুজব সম্পর্কে সতর্ক থাকবো।

শ্রীপুর মডেল থানার ওসি লিয়াকত আলী বলেন, আমারা আপনাদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত আছি। আপনারা কেউ আতঙ্কিত হবেন না। সন্দেহজনক ভাবে কাউকে ধরলে তাকে মারধর করবেন না, আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের কাছে সৌর্পদ করার আহ্বান জানান এবং ৯৯৯ ফোন দিয়ে আইনের হাতে তুলে দিবেন।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

শ্রীপুরে বিজনেস বাংলাদেশ’র উদ্যোগে মোটর সাইকেল র‌্যালি

প্রকাশিত : ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯