১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

হোসেনপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জের হোসেনপুরে এক কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সে বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল (২৩জুলাই) মঙ্গলবার বিকেলে হোসেনপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র মোঃ রবিউল ইসলাম (২০) কে কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাকুন্দিয়া উপজেলার দগদগা নামক এলাকায় প্রতিপক্ষের ৮/১০ জন লোক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা রবিউলের বাবা ফজলুল হক, মাতা সোলেমা খাতুন এবং বোন জুলেখা আক্তার জুই কে ও আহত করে। এ সময় আরো দুইজন পথচারী আহত হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে রবিউল এর পিতা ফজলুল হক ও ওই কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ লুৎফর রহমান মানিক জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে ওই কলেজের শিক্ষার্থীরা রবিউলের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হোসেনপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

প্রকাশিত : ০৫:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯