০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকসহ ৪ জনের বিচার শুরু

রাজধানীর তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই অভিযোগ গঠন করেন। আগামী ১৫ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া কিছু বক্তব্য ইটিভিতে সরাসরি প্রচার করা হয়। বক্তব্যে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের উসকানি দেয়ার অভিযোগ আনা হয়।

পর দিন তারেক রহমান ও একুশে টেলিভিশনের তৎকালীন মালিক আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর এসআই বোরহান উদ্দিন ওই বছরের ৮ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। মামলায় আবদুস সালামকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে ১৯ জানুয়ারি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

তদন্ত শেষে গত বছরের ৬ সেপ্টেম্বর ডিবি পুলিশের পরিদর্শক এমদাদুল হক ঢাকা মহানগর হাকিম আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সেখানে তারেক রহমান ও সালামের সঙ্গে যোগ করা হয় একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান এবং জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারের নাম।

ট্যাগ :
জনপ্রিয়

বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকসহ ৪ জনের বিচার শুরু

প্রকাশিত : ০১:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭