০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় মাদরাসা ছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক মাদরাসা ছাত্রের মাথাবিহীন মরদেহ পাওয়া গেছে। আবির হোসেন (১১) নামে এক মাদরাসা ছাত্রের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের একটি মাদরাসায় এ ঘটনা ঘটে।

বুধবার (২৪ জুলাই)সকালে মাদরাসার পার্শ্ববর্তী কেডিবি ইটভাটার পাশে ওই ছাত্রের মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। নিহত আবির হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের প্রবাসী আলী হোসেনের ছেলে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় মাস ছয়েক আগে আবির হোসেন ভর্তি হয়। সেখানকার এতিমখানায় থাকত সে।

মাদরাসার প্রধান মুহতামিম মুফতি মোহাম্মদ আবু হানিফ জানান, মঙ্গলবার এশার নামাজের সময় ওজু করতে বেরিয়ে ছেলেটি আর ফেরেনি। রাতেই পুলিশকে বিষয়টি জানানো হয়। বুধবার সকালে তার মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ-/ এমএ

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

চুয়াডাঙ্গায় মাদরাসা ছাত্রের মাথাবিহীন লাশ উদ্ধার

প্রকাশিত : ১০:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯