১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

গুজব প্রতিরোধে মাধবদী থানা পুলিশের বিশেষ পদক্ষেপ

‘মাথাকাটা’ও‘ছেলেধরা’ গুজবে সারাদেশে আতংক বিরাজ করছে। একের পর এক ঘটছে গণপিটুনির মত ঘটনা। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় গণপিটুনির স্বীকার হয়ে নিহত হয়েছে বেশ কয়েকজন নিরীহ ব্যক্তি।

এতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আজ ২৪জুলাই বুধবার মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজে মাধবদী থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, গুজব রোধ করতে পুলিশের পক্ষ থেকে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি, স্কুলে অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের সঙ্গে মতবিনিময় , ছুটির পর অভিভাবকরা যাতে শিক্ষার্থীকে নিয়ে যায় সে বিষয় নিশ্চিত করার জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের ভয় না পেয়ে মনোযোগ সহকারে স্কুলে লেখাপড়া করার আহবান জানান। প্রতিটি স্কুলের ক্যাম্পাসের আশে-পাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেয়া হয়। এছাড়াও গুজব ছড়ানোর চেষ্টায় কোন ব্যাক্তি বা পেইজ পোস্টে দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ সদস্যকে প্রতি কঠোর নিদের্শ প্রদান করেন।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

গুজব প্রতিরোধে মাধবদী থানা পুলিশের বিশেষ পদক্ষেপ

প্রকাশিত : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯