ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৪৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় জিল্লুর রহমান কমপ্লেক্স ভবনে শাখাটির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ডা: আব্দুল আজিজ।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মনিরুল মওলার সভাপতিত্বে ও ব্যাংকের বগুড়া শাখার সিনিয়র অফিসার একে আজাদের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, ইসলামী ব্যাংক শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুস সামাদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি ও বনিক সমিতির সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সাবেক সভাপতি ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আলহাজ্ব জিল্লর রহমান সরকার,থানা বিএনপির সভাপতি ও সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মতিয়ার রহমান সরকার, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড মো. তাজুল হুদা।
ব্যাংকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সলঙ্গা শাখা প্রধান মাহফুজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা: আব্দুল আজিজ বলেন, ইসলামী ব্যাংক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। এ ব্যাংক দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। ইসলামী ব্যাংকের কর্মমুখী বিনিয়োগ প্রসারের মাধ্যমে সলঙ্গা এলাকার উন্নয়নে কাজ করার জন্য তিনি ব্যাংক কর্মকর্তাদের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম সুদমুক্ত ও শরীয়াহ ভিত্তিতে পরিচালিত ব্যাংক। জনগণের আস্থাতেই ইসলামী ব্যাংক বিশ্বের সেরা এক হাজার ব্যাংকের মধ্যে অন্যতম এবং দেশের একমাত্র সর্বোচ্চ ট্রিপল-এ রেটেড ব্যাংক। বৈদেশিক রেমিট্যান্সে এ ব্যাংক বাংলাদেশী প্রথম স্থানে রয়েছে। এ ব্যাংক দেশের জাতীয় উন্নয়ন নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে সব নিয়মনীতি পালন করে ব্যাংকিং সেবা দিচ্ছেন। এ ব্যাংকের কল্যাণমুখী সেবা গ্রহণ করতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















