১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সিদলাই কলেজের সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র দত্তের অবসর গ্রহন

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র দত্ত চাকুরী থেকে অবসর গ্রহন করেছেন। অর্থনীতি বিভাগের প্রধান এ শিক্ষক ১৯৮৬ সালে চাকুরীতে যোগদান করেছিলেন। তিনি বেশ কিছুদিন এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। দীর্ঘ প্রায় ৩৩ বছর চাকুরী জীবন শেষ করে অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে চাকুরী শেষ করে তিনি অবসর গ্রহন করলেন। বুধবার দুপুরে কলেজের ২য় বর্ষের শিক্ষার্থীরা সহকারী অধ্যাপকের বিদায় উপলক্ষে প্রীতিভোজের আয়োজনসহ তাকে উপহার দিয়ে বিদায় জানান। এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বলেন, কর্মময় জীবনে সুভাষ চন্দ্র দত্ত ছিলেন একজন দায়িত্বশীল ও প্রতিভাবান শিক্ষক। শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে খুব বেশী পছন্দ করতেন। তার বিদায়ে কলেজ একজন মেধাবী ও নিবেদিত শিক্ষককে হারাল। তিনি কলেজ থেকে বিদায় নিলেও সিদলাই এলাকায় অনেক শিক্ষার্থী ও গুনগ্রাহী রেখে গেছেন। তাদের হ্নদয়ে তিনি চিরস্মরনীয় হয়ে থাকবেন। আমরা তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ট্যাগ :
জনপ্রিয়

সিদলাই কলেজের সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র দত্তের অবসর গ্রহন

প্রকাশিত : ০৩:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯