কিশোরগঞ্জে মো. জাহাঙ্গীর আলম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটকের পর চিকিৎসকের পরামর্শে পেটের ভেতর থেকে পায়ুপথ দিয়ে ৮৫০ পিস ইয়াবা বের করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যা¤েপর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. মাহবুব-উল-আলম এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাবুন্দিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম জেলার নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যা¤েপর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. মাহবুব-উল-আলম জানান, মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাবুন্দিয়া এলাকায় তারা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমকে আটকের পর র্যাবের জিজ্ঞাসাবাদে পেটের ভেতর ইয়াবা থাকার কথা জানায়। পরে চিকিৎসকের পরামর্শে মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের পেটের ভেতর থেকে পায়ুপথ দিয়ে ইয়াবা বের করা হয়।
মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।




















