০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

প্রতিবন্ধী শিশুকে গলাটিপে হত্যা করল বাবা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্বাধীন মিয়া (৪) নামে এক প্রতিবন্ধী শিশুকে গলাটিপে হত্যা করল সৎ বাবা কামাল উদ্দিন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া কচুয়াপাড়া গ্রামে।

এ ঘটনায় স্থানীয়রা সৎ বাবা কামাল উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানিয়েছেন
ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনূর রহমান জীবন।

চেয়ারম্যান শাহীনূর রহমান জীবন আরোও বলেন, কামাল উদ্দিন তার স্ত্রী উম্মে কুলসুমের সাথে ঝগড়ার একপর্যায়ে প্রতিবন্ধী সৎ ছেলে স্বাধীন মিয়া (০৪) কে গলাটিপে হত্যা করে।

পরে স্থানীয়রা তাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসলে কামাল উদ্দিনকে পুলিশে সোপর্দ করা হয়।

ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ময়না তদন্তের রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

প্রতিবন্ধী শিশুকে গলাটিপে হত্যা করল বাবা

প্রকাশিত : ০৪:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯