০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির চলন্ত বাসে মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইকরাম হোসেন নামে এক ব্যক্তির চলন্ত বাসে মৃত্যু হয়েছে।

জানা গেছে ২৪ জুলাই রাতে ঢাকার আব্দুল্লাহপুর থেকে নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইকরাম হোসেন হানিফ পরিবহনে ওঠে। দৌলদিয়া ঘাটে এলে পরিবহনের সুপারভাইজারের কাছে জানতে চান এটা কোথায়। কালনা ফেরিঘাটে এসে বাসের পিছনের যাত্রীরা বাইরে নামলেও ইকরাম নামেনি। এসময় পরিবহনের লোকজন বুঝতে পারে তার মৃত্যু হয়েছে। পরিবহনের লোকজন বাস নিয়ে নড়াইল সদর থানায় চলে আসেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহতের চাচাতো ভাই কবির হোসেন বলেন, ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করত। ইকরাম হোসেন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় বাড়িতে চলে আসছিল। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন ইকরাম হোসেন নামে একজন যাত্রীবাহী বাসে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইকরাম তার পরিবারকে বাড়িতে আসার পূর্বেই জানিয়েছিল সে ডেঙ্গু জ্বরে অসুস্থ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের বরাত দিয়ে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির চলন্ত বাসে মৃত্যু

প্রকাশিত : ১২:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯