০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রেণু হত্যা মামলায় আরও ৫ জন গ্রেফতার

বহুল আলোচিত রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) রাতে বাড্ডার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলো—মুরাদ (২২), সোহেল রানা (৩০), বিল্লাল হোসেন (২৮), আসাদুল ইসলাম (২২) ও রাজু আহমেদ (২৩)।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ছবি ও ভিডিও ফুটেজ দেখে এই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।’ গ্রেফতার পাঁচ জনকে আদালতে উপস্থাপন করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পুলিশ জানায়, রেণু হত্যা মামলায় এর আগে আরও সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১২।

উল্লেখ্য, গত ২০ জুলাই (শনিবার) সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেণু। ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় ওই রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

রেণু হত্যা মামলায় আরও ৫ জন গ্রেফতার

প্রকাশিত : ০১:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯