চুয়াডাঙ্গা প্রতিনিধি : মাদ্রাসাছাত্র আবিরের মাথা উদ্ধার হয়েছে বৃহস্পতিবার ২৫ জুলাই। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে সকালে উপজেলার কয়রাডাঙা গ্রামের মশিউর রহমানের পুকুর থেকে মাথাটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল কয়রাডাঙার নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির ছাত্র আবির হোসাইনের মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।
লাশটির ময়নদন্তের প্রতিবেদনে বলা হয়েছে আবির হোসাইনকে (১১) মাথা বিচ্ছিন্ন করে হত্যার আগে বলাৎকার করা হয়েছে। বুধবার এমনটিই জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘গতকাল ময়নাতদন্তের পর জানা গেছে যে শিশুটিকে হত্যার আগে বলাৎকার করা হয়েছে। তাকে দীর্ঘদিন ধরেই পাশবিক নির্যাতন করা হতো। এ ঘটনায় ওই মাদ্রাসার মোহতামিম আবু হানিফসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে কেউ ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করেনি।’
এ ঘটনায় বুধবার আলমডাঙ্গা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করা হয়েছে। নিহত আবির ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের আলী হোসেনের ছেলে। ছয় মাস আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ




















