কুড়িগ্রামে বন্যার্ত মানুষের মাঝে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তাদের নিজস্ব তহবিল হতে ত্রাণ বিতরণ করা হয়েছে।
২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দূর্গম ঝুনকার চরের বন্যা কবলিত ২ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। শুকনো খাবারের মধ্যে ছিল- চিড়া, মুড়ি, গুড়, চিনি, খাবার স্যালাই ও টোস্ট বিস্কুট।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন-রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিভাগীয় কার্যালয় রংপুরের মহাব্যবস্থাপক মোঃ বদিউজ্জামান প্রধান, কুড়িগ্রাম জোনাল কার্যালয়ের জোনাল ব্যবস্থাপক আশরাফুল আলম রঞ্জু, জোনাল নিরীক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সরকার, রাকাব কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক (এজিএম) হাফিজুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কুড়িগ্রাম জোনের ২০টি শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব তহবিল হতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















