১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

মির্জাপুরে আ.লীগের দুই কমিটি বিলুপ্ত!

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ওয়ার্ড আ.লীগের কমিটি গঠনে নানা অনিয়ম ও অভিযোগের কারণে এবং কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ও বানাইল ইউনিয়ন আ.লীগের দুই কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত ১৭ জুলাই উপজেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় দুটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অতিদ্রুত ঐ দুই ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে দলীয় সুত্রে জানা গেছে।

উক্ত সভায় প্রয়াত উপজেলা আ.লীগের কার্যকরী কমিটির সদস্য ও উয়ার্শী ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান আব্দুল্লাহ হেল শাফীর মৃত্যুতে দলীয় পদ শূন্য হওয়ায় তার স্ত্রী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফাকে সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ জানান, তরফপুর ও বানাইল ইউনিয়ন কমিটির সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রীয় হয়ে পড়েছিলো, এজন্য ঐ দুটি কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে মরহুম আব্দুল্লাহ হেল শাফীর সদস্য পদ তার স্ত্রীকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীদিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন নেতৃত্ব তৈরি করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা হবে বলেও উল্লেখ করেন এই রাজনীতিবিদ।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

মির্জাপুরে আ.লীগের দুই কমিটি বিলুপ্ত!

প্রকাশিত : ০৫:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯