১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গুজবে কান না দিতে ব্রাহ্মণপাড়ার ইউএনও এবং ওসি’র বিভিন্ন কর্মসূচি

গলা কাটা, ছেলে ধরা, গণপিটুনি, বিদ্যুৎ থাকবে না ইত্যাদি গুজবে কান না দিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া ছিদ্দিকা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম শাহজাহান কবির বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সভা সেমিনার, লিফলেট বিতরণ করেছেন। বিভিন্ন সভা সেমিনারে ইউএনও এবং ওসি তাদের বক্তব্যে বলেন, কাউকে ছেলে ধরা সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দিন। তাকে ভ’লেও কখনো গণধুলাই দিবেন না। অপরাধী হলে অবশ্যই সে সাজা পাবে। যারা অতি উৎসাহী হয়ে গণধুলাই দিয়ে তাকে মেরে ফেলতে চায় তাদের সনাক্ত করুণ। কেন সে অতি উৎসাহী হয়ে কারো উপর হামলা চালাচ্ছে তা খুজে বের করার চেষ্টা করুন। যারা গুজব ছড়াচ্ছে তারা কখনো দেশের মঙ্গল চায় না।

তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন বিচার করা হবে। এব্যাপারে এলাকার চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দসহ সকল শ্রেনীপেশার লোকদের এগিয়ে আসার আহবান জানান তারা। এছাড়া বিদ্যুৎ নিয়ে কোন গুজবে কেউ যেন কান না দেন সেব্যাপারে সতর্ক থাকার আহবান জানানো হয়। সকালে উপজেলার সিএনজি অটোরিক্সা ষ্টেন্ডে লিফলেট বিতরণ এবং ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়, বড়ধুশিয়া আদর্শ কলেজ, চান্দলা কেবি হাই স্কুল এন্ড কলেজ, চান্দলা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন ইউএনও এবং থানার ওসি।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

গুজবে কান না দিতে ব্রাহ্মণপাড়ার ইউএনও এবং ওসি’র বিভিন্ন কর্মসূচি

প্রকাশিত : ০৬:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯