১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

দিনাজপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

২৫ জুলাই বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপন-এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার। প্রধান অতিথি বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা মশক নিধনের একমাত্র পথ। বাড়ীর আশপাশে জঙ্গল ও জমে থাকা ময়লা পানি পরিস্কার করে রাখাই হল একমাত্র কাজ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: কাজী মাহাবুবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ক খ মোঃ আলাওল হাদী, পিআইও আলতাফ হোসেন, মেডিকেল অফিসার ডা: আবেদ শরীফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা গোলাম সারওয়ার প্রমুখ। র‌্যালী শেষে নিজ উদ্যোগে উপজেলা প্রশাসন চত্বরে জঙ্গল পরিস্কার করা হয় ।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

দিনাজপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

প্রকাশিত : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯