ছেলেধরা, পদ্মাসেতু নিয়ে গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার এবং জঙ্গীবাদ, ইভটিজিং,বাল্যবিবাহ,মাদক বিরোধী,গণপিটুনি সম্পর্কে সকলের মাঝে সচেতনা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লা জেলার বুড়িচং থানার কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন কালীকাপুর আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রী কলেজ মাঠে বুড়িচং থানার কমিউনিটি পুলিশিং আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩ঘটিকায় অনুষ্ঠিত হয়।
মাদক ও ধূমপান বিরোধী ঐক্য পরিষদ (মাধূবি) উদ্যোগে ও বুড়িচং আইটি জোন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে কালিকাপুর বাজারের প্রধান প্রধান সড়কে বিশাল র্যালী পদক্ষিণ শেষে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সকল কার্যক্রম শুরু হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস।
সচেতনামূলক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাথী রাণী শর্মা। সচেতনামূলক আরো বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান, উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার।
মাধূবি’র প্রতিষ্ঠাতা সভাপত্বি ও বুড়িচং থানার সাব-ইন্সপেক্টর মো: ইয়াছিন মিয়া ও প্রভাষক মাহবুব আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন, বিজিবি শংকুচাইল ক্যাম্পের সুবেদার টিপু সুলতান, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাকশীমূল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার শাহ জাহান চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্বা সুবেদার অবসর প্রাপ্ত ও বীর প্রতীক আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্বা আবুল হাশেম মাস্টার,সাংবাদিক আব্দুল মোমেন,পুলিশিং এর সদস্য হাজী আব্দুল রশিদ, বীর মুক্তিযোদ্বা আব্দুল মতিন, উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্চিনিয়ার বাছির খাঁন, মাধূবি’র সাংগঠনিক সম্পাদক পক্ষ থেকে বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সাহিত্য প্রকাশনা সম্পাদক গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডার বিল্লাল হোসেন ঠিকাদার, প্যানেল চেয়ারম্যান লিটন রেজা,লিটন মেম্বার(আজ্ঞাপুর),আমজাদ মেম্বারসহ বিভিন্ন মান্যগণ ব্যক্তিবর্গ।
বুড়িচং উপজেলা হচ্ছে সীমান্ত এলাকা তাই এই এলাকার সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে। মাদক’কে না বলে জীবন’কে হ্যাঁ বলে সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। ইদানিং পদ্মা সেতু মাথা লাগবে এবং ছেলেধরা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লোক অপপ্রচার চালাচ্ছে । যার ফলে সন্দেহ জনকভাবে গণপিটুনি এবং সাধারণ মানুষরা আতঙ্কে রয়েছে। এ বিষয়ে আমাদের সকল’কে সচেতন হতে হবে। এসব গুজবে আপনারা কেউ কান দিবেন না, সন্দেহ হলে আইন নিজের হাতে না তুলে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা নেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















