০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে ইউপি উপনির্বাচনে আ.লীগ ৩, স্বতন্ত্র ১

লক্ষ্মীপুর জেলার চার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় একটিসহ তিনটিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হন।

বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হাসান মাকসুদ মিজান দুই হাজার ৮০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিরাজ হোসেন আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ২২২ ভোট।

কমলনগরের চরলরেঞ্চ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম আহসান উল্লাহ হিরণ দুই হাজার ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন দুই হাজার ৪৫৮ ভোট।

সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে আনারস প্রতীকে তিন হাজার ৬৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেল্লাল হোসেন পাঠান। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন এক হাজার ৯২৯ ভোট।

এ ছাড়া রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ প্রার্থী মো. নাছির খান বিজয়ী হয়েছেন।

প্রসঙ্গত গত মার্চে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং দুজনের মৃত্যুর কারণে ওই চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন ।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

মিয়ানমারের উপকূলে নৌকাডুবে ৫০০ জনের বেশি প্রাণহানির আশঙ্কা

লক্ষ্মীপুরে ইউপি উপনির্বাচনে আ.লীগ ৩, স্বতন্ত্র ১

প্রকাশিত : ০২:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯