কক্সবাজার জেলায় ৬ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে ২৫ জুলাই বৃহস্পতিবার। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই উপনির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। টেকনাফের হ্নীলা ও সাবরাং, চকরিয়ার ফাঁসিয়াখালী ও কৈয়ারবিল, কুতুবদিয়ার বড়ঘোপ এবং মহেশখালীর শাপলাপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয় এই উপ-নির্বাচন। এরমধ্যে ফাঁসিয়াখালী, হ্নীলা ও বড়ঘোপ ইউনিয়নে চেয়ারম্যান ও বাকীগুলোতে পুরুষ এবং নারী সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। একইদিন সন্ধ্যায় স্ব স্ব রিটারনিং কর্মকর্তারা বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ১০ হাজার ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী রাশেদ মাহমুদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মীর মুহাম্মদ জাহাঙ্গীর আলম মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৩০ ভোট।
চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ ফরিদুল আলম মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৯৭৪ ভোট।
কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে ৪ হাজার ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আ.ন.ম নাসির উদ্দিন ছোটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রী প্রার্থী তৌহিদুল ইসলাম খোকন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬৪৫ ভোট। এই ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কালাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৯২৭ ভোট।
একই সাথে টেকনাফের সাবরাং ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচিত হয়েছেন শাহিনা রহমান। মাইক প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ হাজার ৫৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছেনুয়ারা বেগম সূর্য্যমুখি ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৮ ভোট।
চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে ৭২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৯ ভোট।
মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদের উপ-নির্বাচনে তালগাছ প্রতীক পেয়েছেন ২ হাজার ৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছখিনা বেগম সূর্য্যমুখি ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৭২০ ভোট।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















