১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আমতলীতে নিঃসন্তান বিধবাকে উৎখাতে দেবর পুত্রদের নির্মম ষড়যন্ত্র

বরগুনার আমতলীতে নিঃসন্তান বিধবাকে উৎখাত করার জন্য দেবর পুত্ররা নির্মম ষড়যন্ত্র চালিয়ে বসতঘর লুটপাটসহ ৩ লক্ষাধিক টাকার গাছ কেটে সাবাড় করে দিয়েছে।

সরজমিনে গিয়ে জানা গেছে, গত ১লা মে ২০১৯ইং তারিখ আমতলী উপজেলার চন্দ্রা গ্রামের সাবেক মেম্বার নিঃসন্তান মৃত দলিলদ্দিন খাঁর স্ত্রী বিধবা সালেহা খাতুন (৭০) বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য পটুয়াখালী যান। সেখানে তিনি ডাঃ মশিউর রহমানের চিকিৎসায় এখনো পর্যন্ত এক নাতনীর বাসায় অবস্থান করছেন। তার এই দীর্ঘ অনুপস্থিতি এবং মৌসুমের একটানা তুমুল বর্ষণের সুযোগে তাকে বাড়ি থেকে উৎখাত করার জন্য তার দেবর পুত্ররা নির্মম ষড়যন্ত্র চালিয়ে গত ৬ জুলাই থেকে তার বসতঘর লুটপাটসহ ৩ লক্ষাধিক টাকার মূল্যবান গাছ কেটে সাবাড় করে দিয়েছে। অসুস্থ সালেহা এখনো পর্যন্ত জানেন না তার কী সর্বনাশ হয়েছে।
বিশ^স্তসূত্রে জানা গেছে, দেবর-পুত্র মিজান, মোস্তাফিজ, খোকন, ফজলুরা সালেহার স্বামী প্রদত্ত জমাজমির আইল-সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করলে ২০১১ সালে সালেহা বাধ্য হয়ে তাদেরকে বিবাদী করে আমতলী সহকারী জজ আদালত, বরগুনায় ১৩৩/১১নং বাটোয়ারা মামলা দায়ের করেন। কিন্তু তিনি বৃদ্ধ হওয়ায় নোটারি করে মামলা পরিচালনার ভার তার ভাইপো মুনশি আনোয়ারের ওপর অর্পণ করেন। মামলাটি চলমান রয়েছে।
উল্লেখ্য যে, ভাইপো মুনশি আনোয়ারই বিধবা সালেহা খাতুনকে দেখাশোনার দায়িত্ব পালন করেন। কিন্তু ঘটনা চলাকালীন সময়ে তিনি তার অসুস্থ মেয়ের কাছে রংপুরে থাকায় লুটপাটের বিষয়টিতে বাধা দেয়ার কেউই ছিল না।

চাওড়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা বিউটি বেগম জানান, প্রায় মাসখানেক পূর্বে মিজান, মোস্তাফিজ, খোকন, ফজলু এরা তালগাছ, নারকেল গাছ, রেইনট্রি, মেহগনিসহ প্রায় অর্ধ শতাধিক বিভিন্œ জাতের মূল্যবান গাছ বশির নামক এক পাইকারের কাছে বিক্রি করে এবং ঘরের মালামাল তারা এক এক করে লুটপাট করে নিয়ে যায়।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

আমতলীতে নিঃসন্তান বিধবাকে উৎখাতে দেবর পুত্রদের নির্মম ষড়যন্ত্র

প্রকাশিত : ০৫:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯