০১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মুরাদনগরে গুজব নিয়ে ওসি‘র জনসচেতনতা মূলক সভা

‘‘গুজব শুনবনা গুজবে কান দিবনা’’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর ডি.ডি.এস উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় ধনীরামপুর ডি.ডি.এস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, একটি কুচক্রিমহল দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যে, পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে তা না হলে পদ্মাসেতুর পিলার বসবে না। এটা সম্পূর্ণ গুজব। এইসব গুজবে কেউ কান দিবেন না। সেতু নির্মানে প্রয়োজন হয় রড, সিমেন্ট, আর বালি কেউ যদি বলে তার সাথে মানুষের মাথা ও রক্ত লাগবে যারা এ ধরনের মিথ্যা গুজব ছড়ায় তাহলে আপনারা সেই গুজব কারিকে আইন-শৃঙ্খলাহিনীর হাতে তুলে দিন। তবে কেউ গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না।
প্রধান শিক্ষক মোঃ ছামিউন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, সাংবাদিক বেলাল উদ্দিন আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, মুরদনগর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন চৌধূরী, যুবলীগ নেতা কেএম শারফিন শাহ্।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মনিরুজ্জামান, কৃষকলীগ নেতা মোঃ সেলিম রেজা, মোঃ সবির আহম্মদ, সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ছাইদুল ইসলামসহ সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মুরাদনগরে গুজব নিয়ে ওসি‘র জনসচেতনতা মূলক সভা

প্রকাশিত : ০৫:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯