সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে ও দলকে গতিশীল করার লক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্চাসেবক দলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বেচ্চাসেবক দলের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভা শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির বিলুপ্ত ঘোষণা করে শরীফ মাহমুদ সোহেলকে আহব্বায়ক ও মতিউর রহমান উজ্জল, মাহমুদ হাসান বেলাল, মাসুদ রানা ডবলু, মিঠন আহম্মেদকে যুগ্ম আহব্বায়ক করে রাণীনগর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্চাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ঠ আংশিক কমিটি গঠন করা হয়।
রাণীনগর উপজেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুঞ্জুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। এ ছাড়াও উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস পলাশ, সাংগঠনিক সম্পাদক কামরুল আক্তার নাহিদ, রাণীনগর উপজেলা বিএনপির আহব্বায়ক রুকুনুজ্জামান খাঁন রুকু, যুগ্ম আহব্বায়ক আতিকুজ্জামান জাপান, সদস্য একেএম জাকির হোসেন, মখলেছুর রহমান বাবু, মেজবাউল হক লিটন, নজরুল ইসলামসহ আরো অনেকেই।#
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















