“কবিগণ নহেন কোন সাধারণ মনুষ্য,শাস্ত্র কহে কবিগণ বিধাতার শিষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাটে নিজস্ব কার্যালয়ে কবি প্রাঙ্গণ বাংলাদেশ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে শুরুতে কেক কাটার মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন কবি প্রাঙ্গণ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি জালাল উদ্দিন আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট নাট্যকার মোঃ আব্দুল মোতালেব,বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবির মানিক,সুরকার আবু তাহের,হালুয়াঘাট শহিদ স্মৃতি সংসদ এর সভাপতি খুরশেদ আলম মুক্তা,কবি গোপাল পন্ডিত,কবি মাহমুদুল হাসান মুন্না,কবি অভিজিৎ রায়,কবি ও সাংবাদিক সৈয়দ তরিকুল্লাহ আশরাফী,কবি ইয়াসিন আরাফাত জিহাদ,কবি রাকিবুল হাসান,কাব্য মতি হাফিজুর রহমান,কবি মাসুদ,শিশু কবি সোয়াদ প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট নাট্যকার ইমরান হাসান শিমুল।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















