গত ২৬ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭ টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার (বীরগঞ্জ থানা মার্কেট ২য় তলায়) দিনাজপুর জেলা ট্রাক্টর মালিক সমিতির বীরগঞ্জ শাখা রেজি :নং ১৪৫৭ কার্যালয় উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। জেলা ট্রাক্টর মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) মনোরঞ্জন শীল গোপাল বক্তব্যে বলেন, বীরগঞ্জ শাখার উদ্যোগ নেওয়ায় কমিটি কে স্বাগত জানিয়ে, ট্রাক্টর মালিকদের বলেন, প্রত্যেক গাড়ির সকল কাগজ ও ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স সাথে থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া সকল ড্রাইভার সচেতন থাকলে সড়ক দুর্ঘটনা সম্ভাবনা কমবে। আবার ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে না, ড্রাইভারকে অত্যন্ত দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। প্রয়োজনে মালিক সমিতি কে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া সম্পাদক বিষয়ক সম্পাদক ও সবুজ বাংলা নিউজ এর সভাপতি মন্ডলী মোঃ ইয়াসিন আলী, রুবেল, মামুনুর রশিদ দুুলাল,মশিউর, আব্দুল জব্বার,শরৎ চন্দ্র রায়,মিঠু,আলম, আজিজুলসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চলনায় সহ-সভাপতি দিনাজপুর জেলা ট্রাক্টর মালিক সমিতি’র বীরগঞ্জ শাখা মোঃ হাফিজুর রহমান হাফিজ।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















