১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

খুলনায় গণপিটুনিতে নিহত ১

খুলনার রূপসা উপজেলায় একটি মাছের ঘেরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে আজগর শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার ভোরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজগর জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া ভট্টখামার এলাকার মহর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ বিলে এলাকাবাসী মাছ চাষ করে আসছে দীর্ঘদিন থেকে। কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চোরের দল কীটনাশক দিয়ে মাছ চুরি করছে। এলাকাবাসী পাহারা দিয়ে শনিবার (২৭ জুলাই) দিনগত রাতে চুরি করতে আসা আজগরকে আটক করে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, আমদাবাদ বিলে তিনটি মাছের ঘের আছে। শনিবার দিনগত রাতে ওই ঘেরে কীটনাশক দিয়ে মাছ চুরি করছিল তিন চোর। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিয়ে আজগরকে ধরে ফেলে গণপিটুনি দেয়। এ সময় বাকি দু’জন পালিয়ে যান।

তিনি আরও জানান, ঘেরে কীটনাশক দেওয়ায় সব মাছ মরে ভেসে ওঠেছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম: বখাটের খোঁজে পুলিশ

খুলনায় গণপিটুনিতে নিহত ১

প্রকাশিত : ১১:০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯