০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ফের ব্যর্থ ওপেনিং জুটি

দ্বিতীয় ওয়ানডেতেও ফের ব্যর্থ ওপেনিং জুটি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওপেনিং জুটি ভাঙে মাত্র ১ রানেই। রবিবার(২৮ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতেও বেশিদূর যেতে পারেননি তামিম-সৌম্য। ব্যক্তিগত ১১ রানে সৌম্য আউট হলে টাইগারদের ওপেনিং জুটি ভাঙে ২৬ রানে। সৌম্য ফিরে যাওয়ার পাঁচ রান পরেই আউট হন তামিম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৩ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহীম (০) ও মোহাম্মদ মিথুন (১)।

সৌম্য সরকার ১৩ বলে মাত্র ১১ রান করে নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন। সৌম্য আউট হয়ে ফিরে গেলে তামিমও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৩১ বলে ১৯ রান করে উদানার বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। আজ রোববার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলাটি শুরু হয়।

বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন নিয়ে নেমেছে। পেসার রুবেল হোসেনকে বাদ দিয়ে একাদশে রাখা হয়েছে স্পিনার তাইজুল ইসলামকে।

শ্রীলঙ্কা নেমেছে দুই পরিবর্তন নিয়ে। থিসারা পেরেরা দল থেকে বাদ পড়েছেন, আর মালিঙ্গা অবসর নিয়েছেন ওয়ানডে থেকে। এই দুইজনের পরিবর্তে দলে এসেছেন উদানা ও আকিলা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও উদানা।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ফের ব্যর্থ ওপেনিং জুটি

প্রকাশিত : ০৪:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯